সেফটিপিন আবহাওয়া
প্রত্যূষা সরকার


শরীরে বাজ পড়লে নেশারা অকাটমূর্খের মত দাঁড়িয়ে থাকে দেওয়ালে। এ বড় ক্লান্তির সময়। কাপ্লেট জুড়ে নক্ষত্র ভ্রূণ, কবিতার স্বীকৃতি পেতে গিয়ে কথারা বারবার জাঁকিয়েছে। জ্বরো গন্ধে ভালোবাসা আর ভালোবাসার প্রত্যাশা… খাঁচার ভেতর কিলবিল করছে মন খারাপ। 
তোমাকে কী করে বলবো জানি না! প্রকল্প ছিঁড়ে হেঁটে গেছে মুনলাইট ডে ড্রিমস। সমস্তটাই একটা না হওয়া গল্প। অদৃশ্য করিডোরে চশমা-বাষ্প। 
প্রয়োজন শেষ হতে দিলে তারাদের বিছানায় রাত আনা দায়!

1 Comment

  • সুব্রত মণ্ডল

    Reply November 28, 2020 |

    খুব সুন্দর

Leave a Reply to সুব্রত মণ্ডল Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...