সতর্কবাণী
পাপড়ি গঙ্গোপাধ্যায়

বেসো না আমাকে ভালো। শোনো, বলি আজ।
খরস্রোতা পথে চলি, তুমি ভাব নাচ।
ভেসে যায় নুড়ি, খড়কুটো। অতি দ্রুত।
এ জল অপেয় নয়, সুস্বাদু অমৃত
গ্রীষ্মে স্নিগ্ধ শীতে উষ্ণ, সর্বদা সে পূত।
কিন্তু নেবো না গো জলে, ও সাঁতারু, বীর-
দূর থেকে ফটো তোলো মন চায় যত
রঙীন বা সাদা-কালো, ভিডিও বা স্থির।