প্রকৃত ঘুঙুর
শবরী রায়

আমি দূর থেকে দেখেছি এতদিন
দূর থেকে দেখেছি ঘরবাড়ি
এখন কাছ থেকে দেখি
নদী পাহাড় ঝর্ণার ঘোলাজল
কে কার গামছায় স্বচ্ছন্দে হাত মোছে
নীরব অধিকারে কে বসে কার বিছানায়
আমি দূর থেকে দেখেছি এতদিন
পালস অক্সিমিটার আর প্রকৃত ঘুঙুর
নীল পাহাড়ে দাঁত বের করা সাদা ঝর্ণা
গেঞ্জির সহজাত ফুটো আর কুকুরের গায়ে
চিতাবাঘের চামড়া দূর থেকে দেখেছি
এখন কাছ থেকে আমি সব দেখি
দেখি সব কুয়াশায় ঢাকা কামারের হাতুড়ি
Gorachand Chakraborty
November 2, 2020 |ভালো লাগলো।