দুটি কবিতা
নিসর্গ নির্যাস মাহাতো

১ শেষ চিঠি
বৃষ্টি ফোঁটার মতো ঝরে পড়ো শরীরে
বিশ্বাসে বিশ্বাসে ভরে দাও তালু
শুষ্ক ঠোঁটে রোপণ করো পবিত্র চারা
কাঁটাতার বিভেদ ভুলিয়ে
রেখে যেও শীতল প্রলেপ
স্পর্শের মধ্যে জন্ম নিক শুদ্ধতা
পৃথিবী সূচনা হোক আবার আদিম থেকে
২ অনুরোধ
হে স্নিগ্ধ জ্যোৎস্না আমায়
দোতারা শোনাও
অন্তরে ভরে দাও মিলনের সুর
স্নিগ্ধ জুঁই গন্ধে জেগে থাকা রাত
প্রলেপ জোগাও বিষাদের ক্ষতেক হৃদয়ে
ঢেলে যেও সুর বিভেদের বুকে
রজনী মালার মতো জুড়ে দিও ভিন্ন দুই মুখ
রোপন করো সুগন্ধ গাছ
শরীর জুড়িয়ে যাক প্রাণবায়ু নিয়ে।