কতটা শ্রাবণ তুমি রেখেছো ওখানে !
মধুছন্দা মিত্র ঘোষ

বৃষ্টিকথা শুরু হয়েছিল
কুয়াশা ছড়ানো মাঠেঘাটে
জল থইথই নদীশরীরে
জল সইতে সইতে
ঘরের ভেতর চার দেওয়াল
অগুনতি বৃষ্টি মাখামাখি
শরীর জুড়ে নেমে আসছে
রিমঝিম রিমঝিম
অস্থির সোঁদা ঘ্রাণ
চাইছি তাবৎ বৃষ্টি ঝরুক
মৃদু গল্প নিয়ে,
কতটা শ্রাবণ তুমি রেখেছো ওখানে!
Gorachand Chakraborty
November 5, 2020 |ভালোই লাগলো।