সামগান
মধুছন্দা মিত্র ঘোষ

জলহাওয়ার রীতি-রেওয়াজে 

মেঘরমণী ও তার জলশরীর 

বৃষ্টির বারোমাস্যা সামলে 

মেঘের আর্দ্রতায় অষ্টপ্রহর 

টাপুর টুপুর 

স্নায়ুতন্ত্রে ছড়িয়ে যাচ্ছে 

মেঘের শব্দ ও ওম 

আমার অস্থায়ী জানলার পাশটিতে 

তাদের খিলখিল হাসিঠাট্টা 

উচ্ছ্বসিত উল্লাস 

হাতড়ে বেড়াই রামধনু বিকেলের ধারাবাহিকতা 

নিসর্গ মোহে আধভেজা হই 

এই আমাদের অকপট 

খেলাঘর পর্ব 

মুঠো গলে টুপটাপ গলে যায় 

অসংখ্য চাওয়া ও পাওয়ার 

কাঙালপনা… 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...