সংবাদমাধ্যম
তন্ময় ভট্টাচার্য
একে-একে স্তম্ভিত করে দেওয়ার পর
সময় এল, বিস্ময়ের কিছুই অবশিষ্ট নেই
যা দেখাবে তা-ই সত্যি এবং স্বাভাবিক
বলছ যখন, মরে গেছি কয়েকঘণ্টা আগেই
এতটাই বিশ্বাস, সারারাত কান্নাকাটি সেরে
রওয়ানা দিয়েছি শ্মশানের পথে, ভ্রম
সংশোধন না-হোক, তোমার ইচ্ছাই সর্বোচ্চ
আগুনে পৌঁছেছি যখন, জলের ঝাপটা নিয়ে এলে