মন লাগে না
প্রাণজি বসাক
যা দেখা যায় তা কেমন অদেখা
মন লাগে না
জমে ওঠা তাগিদ বড়োই অচেনা
চাওয়ার তেমন কিছু নেই তবু একটু তাগিদ
সফলতার দৌড়ে থাকে অদ্ভুত আচরণ যেন শপথ
বাড়তে বাড়তে বেড়েই যায় ভালোবাসা আস্তরণ
ফাঁক খুঁজে বের করে আনা কোনও প্রত্ন চাল
বিষয় থেকে বিষয়ান্তরে যত্নবান বিয়োগ-ব্যথা
মন লাগে না
জমে ওঠে সীমানায় বরফযুগ
হাজার কোটি বছর জুড়ে বাগানে সাদা ক্যানভাস
থেমে থাকে না কোনও দৃশ্য
এক অন্তর্গত দৌড়ে ভেসে চলে রূপান্তর অযুত বর্ষ
কেমন অদেখা আবছা যা দেখা যায় না শুধু ভাবাবেগ
ঘষা কাচের ওপারে তোমার অবগাহন মায়াময় দৃশ্য
খোলস ছেড়ে বেরিয়ে আসে এক সর্পিল অন্ধকার