ক্লান্তির কীর্তন
মোহন কুমার জানা
প্রতিদিন সাইকেলের ভেতর
এবড়োখেবড়ো সময় নিয়ে ছুটছি…
এখন নিয়মিত টিউশন-স্টেশনে বসি
ভেতরে বসে মাইগ্রেন
খাচ্ছে বিষণ্ণতার স্যান্ডউইচ
চাকায় ফুটছে অন্ধকারের কাঁটা
তবু এই ক্লান্তির কীর্তন তুমি শুনলে না!