আশ্রয় ও কথোপকথন
শ্রীতমা ত্রিপাঠি
একটি গোপন বাড়ি
আমার গল্পে তার কোনও হদিশ নেই
তবু প্রতি সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বেলে সেই বাড়িকে আমি কবিতা শোনাই
আর প্রতি রাতের একাকিত্বে সে আমাকে শোনায় তার প্রতিটি ভগ্নতার গল্প
যে কোনও ঝড়ের রাতে তাকে আমি
পিকাসোর ছবি দেখিয়ে বোঝাই সৃষ্টি আর ধ্বংসের জাদু
একটি গোপন বাড়ি
কেউ তার ভাঙা পলেস্তারায় ছোঁয়ায়নি নবজন্মের প্রলেপ
আলো জ্বালানোর কেউ ছিল না বলে প্রতি রাতে তাকে গিলে খেত অন্ধকার
প্রতিটি ঝড়ের রাতে তার জানালা দরজা দিয়ে উড়ে যেত জীবন
আমি উঠোনে বসে দেখতাম জোনাকি দখল করেছে সে বাড়ির প্রতিটি আনাচকানাচ…