আরণ্যক
অমিত মজুমদার

এত অরণ্য কীভাবে তোমাকে ঘিরে ধরল হে ক্ষত্রিয়? 

ধনুর্বাণ হাতে নিয়েও 

এখন তোমার কাছে যেতে চাইলে পেরোতে হয় 

ভয়ংকর শ্বাপদ অধ্যুষিত উপনিবেশ। 

এরা তোমাকে পাহারা দেয়? 

নাকি তুমিই এদের রক্ষাকর্তা তা এখনও বুঝতে পারিনি। 

তবে এটুকু বুঝি তোমার আমার মধ্যে এখন সবুজই সবুজ 

এই এত ক্লোরোফিল 

প্রতিদিন এত এত সালোকসংশ্লেষ এত শ্বাসবায়ু… 

তারপরও শরীরে শুধুই গ্লুকোজের অসংগতি। 

আমি অরণ্য হতে চেষ্টা করেছিলাম 

শুধু কিছু বিষাক্ত পোকামাকড় রাখতে দিইনি বলে 

এই অরণ্যকে কিছুতেই অভয়ারণ্যের সম্মান দাওনি তুমি। 

তুমি আরণ্যক। তবে কখনোই গোটা অরণ্য হতে পারোনি। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...