দুটি কবিতা
শুভদীপ মাইতি

অস্থি 

স্বচ্ছ রোদে জমাট বাঁধছে বোন ম্যারো 

ক্ষতিগ্রস্ত মজ্জায়, বদল হচ্ছে স্টেম সেল। 

প্রাপ্তবয়স্ক পাঁজরে হারিয়ে গেলে বটবৃক্ষ ছায়া, 

দাহর শেষে কুড়িয়ে নিচ্ছি প্রিয় মানুষের হাড়। 

অনুবাদ 

হৃদয় থেকে হৃদয়ে রূপান্তর হচ্ছে 

ভাষার বোধগম্যতা 

পাখিদের চঞ্চু উচ্চারণে, 

তমোঘ্ন নীরবতায় অনুবাদ হয়— 

সর্বজনীন আবেগ। 

ধোঁয়া উঠছে গরম চায়ে। 

চুমুকে চুমুকে স্থানান্তরিত হচ্ছে তৃষ্ণা 

আমাদের সমস্ত ব্যর্থতা যখন একটি জানালায় আটকে, 

অনুভূতি খুললেই দেখা যায়— 

কল্পবিজ্ঞান ও ঈশ্বর নির্বাসনে আছেন। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...