জেন কবিতাগুচ্ছ
সঞ্জীবন রায়
৭
সমুদ্র সফেন…
নাবিকটি একাই দাঁড়িয়ে
মাঝে বৃক্ষের হাইফেন।
৮
উড়ে যাচ্ছে অজস্র কবুতর
ঊষর ও উদাসীন নগর জীবনের
একলা উচ্ছ্বসিত স্বর।
৯
ঝুলন্ত উদ্যানে বসে
ত্রিশঙ্কু মহতী মানুষ,
আগামীর কঠিন আঁক কষে।
১০
ধৈবতী আলো
মিলিয়ে যাচ্ছে ধীরে,
রোমাঞ্চ রাত্রির স্বপ্নগুলো।
১১
এসো পাশে এসো
হারিয়ে যেও না, ভীষণ ভিড়ে
আমাকে ভালোবেসে।