তিনটি কবিতা
সুনয়ন পাত্র
ঋণ
তোমার কাছে
আমার অস্ত্রের ঋণ
অস্ত্র বলতে গোলাপ
আমার রক্ত আসলে ফড়িং
ওজন
চার খায় মাছ
এও তো উৎসব
কাঁটা লাগে
ছিঁড়ে যায় গলা
দাঁড়িপাল্লায় মাছেদের শব
খণ্ড
ভক্তির নামে
কত কী উজাড়
পাঁঠার দেহ থেকে
খসে পড়ে ঘাড়