সড়ক
গৌরাঙ্গ মণ্ডল
১
যা কিছু নিশ্চিহ্ন করতে চাই, তার দাগ আমার অস্তিত্বের চেয়ে বড়ো
এই সদ্-বাক্য ভুলে ঢুকে পড়ি হারামিপনার ভেতর
লিঙ্গের ইশারা মেনে নামে
রাত্রি
আর্ত হয়ে এসেছে যে প্রেম, তাকে জানো অনিদ্রাপিপাসু!
আমাকে ধারালো ভাবলে এতবুক পথ ওরা হেঁটেছে কীভাবে?
২
খুচরো কয়েনের মতো অচল কামনা দিয়ে কিনে নেব তোমার দৃঢ়তা
ও ঘোর, তরী লইয়া ডুব দাও
আমার পারক্য শুধু চিনে রাখে ছিদ্র
দুয়ার ও খিড়কি লেখো একই সাথে
দেখো, পালানোর পথে যেন ঠোক্কর না লাগে



মণ্ডল সুব্রত
January 1, 2022 |ভীষন ভালো লাগলো ভাই। প্রতিটি লাইনে চমক। মুগ্ধ হয়ে গেলাম।
দেবলীনা
January 2, 2022 |ভীষণ সুন্দর লেখাটা 👏👏
Gautam Bandyopadhyay
January 2, 2022 |ভালো লাগলো
তন্ময় ভট্টাচার্য
January 4, 2022 |লেখাগুলোয় অনেকগুলো সমস্যা চোখে পড়লো। তোকে বলবো পরে।