সড়ক
গৌরাঙ্গ মণ্ডল


যা কিছু নিশ্চিহ্ন করতে চাই, তার দাগ আমার অস্তিত্বের চেয়ে বড়ো

এই সদ্-বাক্য ভুলে ঢুকে পড়ি হারামিপনার ভেতর
লিঙ্গের ইশারা মেনে নামে
রাত্রি

আর্ত হয়ে এসেছে যে প্রেম, তাকে জানো অনিদ্রাপিপাসু!

আমাকে ধারালো ভাবলে এতবুক পথ ওরা হেঁটেছে কীভাবে?


খুচরো কয়েনের মতো অচল কামনা দিয়ে কিনে নেব তোমার দৃঢ়তা

ও ঘোর, তরী লইয়া ডুব দাও
আমার পারক্য শুধু চিনে রাখে ছিদ্র

দুয়ার ও খিড়কি লেখো একই সাথে
দেখো, পালানোর পথে যেন ঠোক্কর না লাগে

4 Comments

  • মণ্ডল সুব্রত

    Reply January 1, 2022 |

    ভীষন ভালো লাগলো ভাই। প্রতিটি লাইনে চমক। মুগ্ধ হয়ে গেলাম।

  • দেবলীনা

    Reply January 2, 2022 |

    ভীষণ সুন্দর লেখাটা 👏👏

  • Gautam Bandyopadhyay

    Reply January 2, 2022 |

    ভালো লাগলো

  • তন্ময় ভট্টাচার্য

    Reply January 4, 2022 |

    লেখাগুলোয় অনেকগুলো সমস্যা চোখে পড়লো। তোকে বলবো পরে।

Leave a Reply to দেবলীনা Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...