কীভাবে স্পর্শ করি
দিলীপ মাশ্চরক
তার সাথে দেখা হল , খালি গা ,
পাতার পোশাক
দু’হাতে মাখছে বৃষ্টি , বাদামি পাথরে
যেন কোনও মৎস্যকন্যা , ফেনার বুদবুদ
কিন্তু সে তো ঘোড়ার সওয়ার
কপালে রক্তের ছাপ , হাতে তরবারি
পূর্বজন্ম থেকে আমি চিনেছি তোমাকে
তুমিই প্রথম শব্দ , মাত্রা , পর্বভাগ
অনুস্টুপ , মন্দাক্রান্তা তুমি
তুমি নদী , ডানার বিস্তারে
তুমি মেঘ , তুমি বৃষ্টি
কৈশোরের জাতক-কাহিনি
কীভাবে স্পর্শ করি , লজ্জাহীন সঙ্গমের পর



Tanima Hazra
January 3, 2022 |কী অপূর্ব মোহের বিস্তার প্রতিটি শব্দের পরতে পরতে