বিয়োগ
সোমা দাস

১
চার কদম হাঁটার পরই
ভেঙে পড়েছিল সেতুটি

ক্ষয়ক্ষতি বলতে-
রেলিং ঘেঁষে বেড়ে ওঠা
দুটো নাম না জানা ফুলের মৃত্যু!

২
এক চোখে জন্ম
এক চোখে মৃত্যু

আমি দুটো চোখই ঢেকে রাখি,

মৃত্যুকে ভয় পাই
জীবনকে আপোষ ভাবি…

৩
বাবার উপর আমার একটাই অভিযোগ-

কেন সেদিন হাত ধরে
বিয়োগ শিখিয়েছিলেন!

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...