পাখিজন্ম
দিলীপ মাশ্চরক
চলে যাব বলে ফের দাঁড়িয়েছে এই বনস্থলী
মায়াবী আলোর মতো অঙ্গীকার,
পিছনে ডেকো না
জানো এই মায়াজন্ম, প্রকৃত জলের বুদবুদ
সমাধিফলক ঘিরে ভোর আসে সবুজ, সহজ
ঘোড়ার খুরের শব্দ, তবে কি সমাপ্ত হল খেলা
ঢালু মানচিত্র বেয়ে ফিরে আসছে অসংখ্য মানুষ
আঁচলে ঠিকানা লেখা, স্মৃতিহীন জারুলের নীচে
হলুদ পাখিটি বসে, আবার বসন্তে মিশে যায়…
Rajesh Ganguly
March 12, 2021 |অসাধারণ, দিলীপ দা, যথারীতি…বলা হয় কবিকে তাঁর কবিতায় খুঁজোনা। কিন্তু আপনার লেখা, সে গদ্যই হোক কি কবিতা, শব্দের অনুপম নির্যাসের ভিয়েন যেন! আর বিষয় নির্বাচনও যে কবিতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তাতে শব্দের ডাকের সাজে যে অলীক প্রতিফলন…হারিয়ে যেতে ডাক দেয়, দুর্নিবার…এই লেখাটির বিশেষ কোন অংশ নয়, সামগ্রিকতায় যে প্রতিমার মুখ, আমি তাঁর প্রাণপ্রতিষ্ঠা করে চলেছি…