দুটি কবিতা
অর্ঘ্য দে
হেমন্তের পরিব্রাজক
সূর্যশিশিরের উজ্জ্বল ভোগবাসনায়
তুমি খেয়ে ফেলছ আস্ত একটা হেমন্তকাল,
এখন সমস্ত আলো আটকে আছে তোমার জিভে
এসবই তোমার কুহকিনী হবার অন্তিম সাধনা।
পরিব্রাজক আমি,
কার্তিক পেরিয়ে অঘ্রানের দিকে চলেছি
সোনালি মাঠ,খামার আর ধানের মায়া লিখতে লিখতে
ভ্রমণকথা থেকে খসে পড়ছে হিমেল অনুভূতি
আর গা থেকে অবশিষ্ট ধানের খোসা
আমায় খাচ্ছে নির্বিচারে পথের ধুলো… রোদ-হাওয়ার পার্বণ।
ক্রিকেট ও আমি
১
প্রকৃতির বুক থেকে যখনই আঁচল সরে
পুরুষের মিডিল স্টাম্প পড়ে যায়
২
খুব কাছ থেকে বিপদজনকভাবে মিলিয়ে যাও
লাফিয়ে উঠি, আড়াল করি পৌরুষকে
কী যে নেশা, আনন্দ… সিলি পয়েন্টে।
৩
লম্বা পথ, শেষ আলোটুকু পড়ে আছে
ছড়িয়ে ছিটিয়ে
সাবধানে ডিঙিয়ে ঘরে ফিরছি
বিড়ালের চোখের মতো জ্বলছে আমার দু’চোখ
কে যেন ডেকে ওঠে, ‘নাইটওয়াচম্যান’।
রবীন বসু
March 21, 2021 |সুন্দর…