কবির মৃতদেহ
রবীন বসু
শীত এসে কাকে যেন নষ্ট করে দিল
জীর্ণপাতা, মরা ঘাস, ইঁদুরের সপ্রতিভ চলা
আলের দিকে হেঁটে যাচ্ছেন তিনি
পাঁজরের ক্ষত লেপ্টে আছে
পরিত্যক্ত খড়ে; হয়তো বিবর্ণ হলুদ রঙ
ওই যে দূরে শুয়ে আছে মরা শালিক
তিনি ছুঁয়ে দিলেন, তুলে নিলেন হাতে
হয়তো নিজেরই মৃতদেহ!
সংক্রমণ ভারাক্রান্ত এই যে প্রাচীন সময়
কবির মৃতদেহ বহন করছে অবলীলায়!
রবীন বসু
March 13, 2021 |আন্তরিক ধন্যবাদ জানাই 🙏