একবার , ডাক দিয়ে দেখো
রাখী সর্দার

একবার
ডাক দিয়ে দেখো
ভালোবাসা ওষ্ঠ ঘেঁষে সাহসী
এক আলো,
আলো কি তীব্র আকাঙ্ক্ষা নয়?
আঘাতের পরে মৃদু উল্লাসে
বসন্ত চুম্বন।

একবার
চোখ নিচু করো
মুঠোয় চেপে ধরো তুঙ্গ বাতাসের শিস
ভালোবাসা তোলপাড় চিবুক
লালিত তিলে,
আঁচল জড়িয়ে হিরন্ময় পাঞ্জাবীর
ঘ্রাণে লিখে ফেলি প্রেমের ইতিহাস

একবার ভালোবেসে দেখো
আমি তখন বাদামি চুলে
স্বপ্ন সনেটগুচ্ছ,
তুমি একান্ত শেক্সপিয়র, স্পর্ধা ও
কবিতায় তীব্র তুমুল প্রেমিক।

2 Comments

  • সূর্য মণ্ডল

    Reply March 22, 2021 |

    ভীষণ সুন্দর

  • অর্ঘ্য দে

    Reply March 24, 2021 |

    প্রেমের স্পন্দনে স্পন্দিত ভালোলাগা একটি কবিতা।

Leave a Reply to সূর্য মণ্ডল Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...