অভাব
পিয়ালী বসু ঘোষ
স্বপ্নে শিউরে ওঠা ব্যতীত
আমাদের ঐশী আর্তনাদ নাই
আমাদের কৃষিমুকুলিত বীজ নাই
আমাদের দুই হাতে মৃত প্রজাপতি
ছয়টি সন্তান সহ আলোছায়ার মায়া কাটাইয়াছে
মৃদু বিষক্রিয়া হইয়াছে গন্ধরাজ গাছে
বৃষ্টি বলিয়াছে, বহুদিন এক ভিখারি দলা পাকাইয়া শুইয়া আছে জলপথে
নব্য ভ্রূণের ন্যায়
ভাসমান এইরূপ অস্পষ্টতায়
কাহারেও খুঁজি নাই তুমি ভিন্ন
মনখারাপ, এ অভাবী দিবসে তুমিও ছাড়িয়া যাইবে প্রিয়?
Subit Banerjee
March 14, 2021 |উফফফফ !