বিরহ(বন্ধু সুকুমার চৌধুরী-কে)
সুনীল শর্মাচার্য
পড়ন্ত রোদ্দুরে তার আঁচল গোটানো অবেলায়
স্থির চিত্র ভেসে যাচ্ছে বাতাসের অনর্গল স্বরে,
কার কন্ঠস্বর চিনে তুমি ভেলা ভাসাবে সন্ধ্যায়?
সেতুর খিলানে দ্যাখো নবীন রোদ্দুর ঝলসে যায়,
পটে-আঁকা অরণ্যের শেষ প্রান্তে তোমার বিরহ
যক্ষিণীর স্মৃতি হয়ে কার বুকে মেলেছে হৃদয়!