ভগীরথ
রাখী সরদার
প্রথমবার মদ খেয়ে তার অতল গহ্বরে ঝাঁপিয়ে নেমেছিলাম। সে
তখন কাঁপতে কাঁপতে ভরন্ত পুকুর।
আচমকা একটা বৌমাছ
স্তন খুলে দাঁড়িয়েছে ঘিরে
আর আমি পুরুষ-লজ্জায়
ঢুকে যাচ্ছি কচুরিপানায়…
গেঁড়ি গুগলি পাঁকগন্ধ, খোলা মুখে ছিটকে উঠছে মায়া ও সংসার।
দূরে কোথাও কি হরিধ্বনি! নেশামন্ত্রে
ভেসে আসছে শঙ্খসাদা খই, সাথে
বিরাট মকর পিঠে মহেশপুরের সুরধনী।