স্বপ্নের সাঁতারে পাড় ভাঙার শব্দ
কাকলি মান্না
এক পঙক্তি লিখব বলে কালির আবেগ
থরথর
চোখের দীঘির গায়ে শোণিতের ধারা
সর্পিল অনুভব শিরদাঁড়া বেয়ে
বুকের ভিতর ছড়িয়ে পড়ে শীতকাল
কে তুমি জ্বালিয়ে রাখ আঁধার অন্তর যার আলোয় বিছানো
সময় এক সংক্রমণের তিলক
খসে পড়া জিভ জেনেছে শীৎকারের গভীর
রাত্রি নামে জানলায়
থমকে যায় আঙুল
অন্ধকারের মধ্যে এক অন্ধ আলো খুঁজে পায়