তুমি ও শীত এই দুজনে
দীপঙ্কর দাশগুপ্ত
নেহাৎ তখন কিশোর, কী কৌশলে
খারিজ করলে কৌমার্যের ভিসা,
আকাশ জুড়ে বৃষ্টি আমার কোলে
ঝরিয়ে দিলে। কৌতূহলের দিশার
অন্ত হলো, বানভাসি এক নদী
ভাসিয়ে নিল আমায় কালো স্রোতে।
ক্রিকেট বলটা অন্য বাড়ি যদি
পড়ত গিয়ে, অন্য নারী হতে।
হঠাৎ আমায় যুবক করে দিলে
তুমি ও শীত এই দুজনে মিলে।
Prabhati Dutta Ghosh.
March 13, 2021 |খুব ভাল লাগলো। ভাবনায় বেশ নতুনত্ব আছে।
এ যেন ইন্দ্রিয় আর অতীন্দ্রিয়ে চলাচল।
Anjanaa Chattopadhyay
March 13, 2021 |অনবদ্য!
Madhumita Saroop
March 15, 2021 |Unique thoughts…beautifully presented!