কিছু সতর্ক সম্পর্ক
অর্ঘ্য রায় চৌধুরী
সূত্রসন্ধানী নই বলেই কিছু সঙ্গীত
অধরা থেকে গেলো
বস্তুত অন্যকোথাও না, এই তো
প্রত্যেকেই সূত্র খুঁজে পেয়েছে
তারা গুনগুন করে ওঠে
রাস্তাঘাটে বৃক্ষ দেখে বলে রেমব্রান্ট
আর একটা অশ্বশকট থেকে থেকে
বলে ওঠে সিঁড়ি, সিঁড়ির গল্প সব।