ফাকিং ওয়ান্ডারফুল ড্রিম
অভিষেক সৎপথী
ক্ষত শুকিয়ে আসবে নিরাময় এখনও আমার মরার সময় হয়নি। জলে রোদ মজে আছে আনন্দ সিনানে।
মরা মাছ ভেসে উঠেছে। মধুরিমা,কোথায়,কার কাছে, যেতে হবে বলো?
জোছনা,হরিণ শাবক কিংবা সজিনা পাতার অসংলগ্ন ছায়া
শাল পাতায় নালসে পিঁপড়ের বাসা,বাকলে থাবার আঁচড়…
খালপাড়ে কিশোরীর হাতে বাবলা ফলের ফেনা
অসহিষ্ণু তামাম দুনিয়া
ফাকিং ওয়ান্ডারফুল ড্রিম
মধুরিমা,সাদা খামে প্রেমিক লিখছে তোমার নাম।