চঞ্চল হাওয়া…
শ্রী সুতীর্থ
প্রতীক্ষা? নাকি সরে যাওয়া…
আজো কিছু জানালো না
টুমনিতে ফিরে যাওয়া হাওয়া!
সে শুধু পাতার ফাঁকে ঝুঁকে
কালো অক্ষর উড়িয়ে বলে ,
“এটা কাকে লিখেছো,তা জানি।”
ছুঁয়ে না-দেবার আগে,
খালি লুকোছাপা আর হয়রানি